রাজনীতিলিডশ্যামনগরসাতক্ষীরা জেলা

কুরআন দিবস উপলক্ষে শ্যামনগরে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: কুরআন দিবস উপলক্ষে শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ সাইফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কুরআনের আলোকে আদর্শ সমাজ গঠন ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।এছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *