সদরসাতক্ষীরা জেলা

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, এখন টিভি ও জাগোনিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজীব আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সাথে তার পথচলার সাফল্য কামনা করে বলা হয়, আহসান রাজীবের অর্জনে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র গর্বিত।

বিবৃ‌তিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), তানজির কচি (বাংলানিউজ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইম টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা)।

প্রসঙ্গত, আহসান রাজীব আর্থ জার্নালিজম নেটওয়ার্কের বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক প্রজেক্টের আওতায় এই ফেলোশিপ লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *