কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ‘সিটি মেডিকেল সেন্টার’-এর উদ্বোধন

মেহেদী সোহাগ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্বোধন করা হয়েছে ‘সিটি মেডিকেল সেন্টার’-এর।

শনিবার (৯ মে) সকাল ১১টায় কলারোয়া পৌর সদরের বলফিল্ড রোডে শিশু ল্যাবরেটরি স্কুলের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসুস্থতার সময় মানুষ সবচেয়ে বেশি নির্ভর করে সঠিক চিকিৎসা ও মানবিক সেবার ওপর। সেই আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠতে চায় ‘সিটি মেডিকেল সেন্টার’। আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং মানসম্মত সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি কলারোয়া ও আশপাশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ জানান, এখন থেকে উন্নত প্যাথলজিক্যাল পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য স্থানীয়দের দূরে যেতে হবে না। নির্ভুল রিপোর্ট, স্বল্প খরচ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি সপ্তাহে অন্তত একদিন ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। এতে অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মিষ্টিমুখের মধ্য দিয়ে উদযাপন করা হয় নতুন এই পথচলার সূচনা।

কলারোয়া বাসীর জন্য এটি শুধু একটি ক্লিনিকের উদ্বোধন নয়, বরং আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার এক নতুন ঠিকানার সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *