সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার (৯ মে) সকাল ১০টায় তিনি কলেজে পৌঁছালে কলেজ কর্তৃপক্ষ ও অনার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরিদর্শনকালে তিনি কলেজের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইউনিসেফের একটি গবেষণা শিক্ষা প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন। কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও পরিচালন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ভিসি কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের ধন্যবাদ জানান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম, সাতক্ষীরা ল কলেজ ও ছফুরন্নেসা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান এবং উপাধ্যক্ষ ময়নুল হাসানসহ সংশ্লিষ্টরা।

