রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্প উপস্থাপনা করেন সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল এবং জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। এ ছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম (মিনি), প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর মো. খালিদ মাহমুদ, জেলা সমন্বয়কারী স্নিগ্ধা ঘোষ, উপজেলা সমন্বয়কারী নিখিল রঞ্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঝুঁকি কমানো জরুরি। এ সময় স্থানীয় পর্যায়ে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও করণীয় বিষয়েও মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *