সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
বুধবার (২০ মে) সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন শেরেস্তা ও দাপ্তরিক রেজিস্টারসমূহ তদারকি করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, নথি সংরক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার মান যাচাই করেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মক্ষেত্রে আরও উদ্যমী হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি কাজের গতি বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) সদর থানা মোঃ মাহসুদুর রহমান, পিপিএমসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

