তালা

তালায় ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে প্রশিক্ষণ শেষে কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে তালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীসহ ২৫ জন অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পান। গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বির সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ এবং শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মুশফিকুর রহমান, গ্রীনম্যানের সুজয় চক্রবর্ত্তী, নিশাত শাহিন নোভা, আয়শা আক্তার ও খালিদ হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *