সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারী বীথিকা সাধু হত্যার ……..

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার মাগুরা বৌবাজারে মুদি ব্যবসায়ি নারী বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে লাশ গুমের চেষ্টার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতের নাম সামিউল আলম সামি (২৫)। তার বাবার নাম জয়নাল গাজী।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় তার ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৭ এপ্রিল থানায় একটি মামলা(জিআর-১৬১/২৬ সাতঃ) দায়ের করেন।

মামলায় বীথিকা ২৬ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে মাগুরা বৌবাজারে নিজের দোকানে যাওয়ার পথে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁশ বাগানের কাছে ইট দিয়ে থেঁতলে হত্যার পর লাশ গুম করার জন্য পাশর্^বর্তী বাসুদেব সাধুর পুকুরে ফেলে দেওয়া হয়। এ মামলায় শুক্রবার রাতে সামিউল আলম সামি নামের একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তবে নিহতের জামাতা কেশব সাধু জানান, তার শ^াশুড়ির দুই কান ছেঁড়া ছিল। যাহা প্রমান করে তার সোনার দুল ছিনতাই করা হয়েছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে এ মামলায় জাকির হোসেন ও সালাউদ্দিন মনা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *