সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার: “আস্থা, বিশ্বাস ও ভালোবাসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় চিকিৎসা সেবায় সুনাম অর্জনকারী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় সদর হাসপাতাল সংলগ্ন প্রতিষ্ঠানটির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল কোর্ট সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ২য় তলার হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেএম মুজাহিদুল ইসলাম (প্রিন্স), ডা. প্রভাত কুমার সরকার, ডা. কল্যাণাশীষ সরদার (কল্যাণ), ডা. দেব প্রসাদ অধিকারী, ডা. প্রবীর মুখার্জী, ডা. সুতপা চ্যাটার্জী, ডা. আরিফুজ্জামান, ডা. দীপন বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আশিক বিল্লাহ, ম্যানেজার আব্দুস মালেক, সায়েন্টিফিক অফিসার শামীম ইকবাল, মার্কেটিং অফিসার গাজী রেজাউল করিম, আব্দুল কাদেরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও উন্নত ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

