সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সদর হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. দীপন কুমার বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *