কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র’র এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা গোলাম মোস্তফা।

তিনি ১৯৬৩ সালের ১লা নভেম্বর আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগ এসএসসি পাস করেন, ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৮৪ সালে বিএসসি পাস করেন।

গোলাম মোস্তফা লেখাপড়া শেষ করে ১৯৮৪ সালের ১৫ মে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘ দিন সুনামের সাথে চাকরি সম্পন্ন করে ব্যাংকের মুখ্য কর্মকর্তা হিসেবে ২০২২ সালে ৩০ অক্টোবর সখিপুর শাখার ব্যাবস্থাপক হিসাবে অবসর গ্রহণ করেন।

অত্যন্ত সদালাপি মিষ্টিভাষী ও অমায়িক ব্যবহারের অধিকারী গোলাম মোস্তফা চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডহক কমিটির অন্যরা হলেন কমিটির কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কমিটির অভিভাবক প্রতিনিধি মোফাজ্জেল করিম- শিক্ষক প্রতিনিধি রোকসানা পারভীন।

গোলাম মোস্তফা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *