কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, পদ্মশাখরা, হিজলদী, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বোয়ালিয়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/৭-এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭-এস ও ১৭/৭ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া মাঠ ও আমবাগান নামক স্থান হত ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান হত ২,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন গোবরপোতা নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ১১ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন রাজপুর মাঠ নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন চারাবাড়ি মাঠ নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *