সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত থেকে ৩ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি
স্টাফ রিপোর্টার: চান্দুরিয়া সীমান্ত থেকে ৩ টি ভারতীয় গরু আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি’র সদস্যরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ গরু আটক করে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি অধিনায়ক।
বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক বলেন, গোয়েন্দা তখ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারত হতে বাংলাদেশে গরু পাচার করবে এমন সংবাদ প্রাপ্তির পর মেইন পিলার ১৭/৭-এস এর ১৬ আরবি হতে আনুমানিক ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর খালপাড় নামক স্হানে নায়েক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার জন্য কাদপুর খালপাড় নামক স্থানে গোপনে অবস্থান করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৩ টি গরু রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবি চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র অধিনায়ক জানান, আটককৃত গরু ৩ টির আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
