শ্যামনগরে সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ ইসমাইল হোসেন: শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হুমকিদাতাকে গ্রেফতার এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
রোববার ( ১৪ জুন) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক সহ এলাকা বাসীর অংশ অংশগ্রহণ এই মানববন্ধন অনুষ্ঠান।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে।
সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। আরও বক্তব্য রাখেন ডিবিসি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি বলেন, সাংবাদিকরা জনগণের কথা বলে। তাদের উপর হামলা-মামলা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুন।
অন্যথায় শ্যামনগরের সকল সাংবাদিক কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনে যাবে।

