কলারোয়া ৩ দিনব্যপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
মেহেদী সোহাগ, কলারোয়া: সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে কলারোয়ার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ।
এসময় বক্তারা বলেন, ভূমিসেবা সহজীকরণ, অনলাইন সেবা কার্যক্রম, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করেন।

