সুমাইয়া খাতুন হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ২য় তলার ছাদ ঢালাই উদ্বোধন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারীপাড়ায় অবস্থিত সুমাইয়া খাতুন হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, আব্দুল মান্নান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মাওলানা মহাসিন আলী, আবুল হাসান, মহিউদ্দিন, ডা. মুস্তাফিজুর রহমান সুমন, মাওলানা আজহারুল ইসলাম, আতাউর রহমান রিংকু, মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
অনুষ্ঠানে বক্তারা এতিম ও অসহায় শিশুদের জন্য এমন একটি মানবিক প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনা করেন।

