অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এ সভা হয়েছে।

সভায় ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অবৈধ মোটরসাইকেল চলাচল, মাদকদ্রব্য ও সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান সড়কে যানজট নিরসনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের নামাজ কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ-এ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজের সময়সূচি স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে।

সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বিশেষ করে কৃষ্ণনগর ইউনিয়নের কাপড় পট্টিতে সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করারও সিদ্ধান্ত হয়।

ঈদের সময় ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *