লিডশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভা

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও আন্দোলনে শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু ও আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, বেলাল ও মিল্টন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কলারোয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রাব্বি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল, সহ-সভাপতি আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ইভান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাবেক সদস্য সচিব আজমাউল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্তা, রোকেয়া মনসুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তোহা, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ও বর্তমান সভাপতি সোহাগ, কেবিএ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রন্টি ও বর্তমান সভাপতি ইমরান, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি টিপু, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অসীম, আসাদ ও মাসুদ, মহাসিন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সীমান্ত কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সভাপতি রিন্টুসহ উজ্জ্বল, মাসুদ রানা, হাফিজ, মিনহাজ, মোর্তজা, তৌহিদ, জাকির, পলাশ, নাছিম, সাইদ, ইয়াছিন, হাফিজ জাহিদ, নাহিদ, জীবন, হাফিজসহ জেলা ও বিভিন্ন উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *