তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাংবাদিক আবু সাঈদ বিশ্বাসের মায়ের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের জন্মদাতা মা জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন মো: আছিরউদ্দিন বিশ্বাসের স্ত্রী করিমননেছা (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) ভোর ৫ টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগৃাহী রেখে গেছেন।

আবু সাঈদ বিশ্বাসের মায়ের মৃত্যুতে জেলার সাংবাদিক সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটী গ্রামের বাসিন্দা সাংবাদিক আবু সাইদ বিশ্বাসের মাতা করিমননেছা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় মরহুমার জানাজা তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার জানাযাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী  মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা শহর আমীর মাওঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সহ সেক্রেটারী মাও: কবিরুল ইসলাম, মাও:মাসুম বিল্লাহ, প্রভাষক রেজাউল করিম, মরহুমার সন্তান আবু সাঈদ বিশ্বাস, মাওলানা আহসান হাবীব প্রমূখ।

শোকবার্তায় জেলা জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন। বিবৃতিতে আরো বলেন, মরহুমা করিমননেছা বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার একজন প্রবীন রোকন ছিলেন। দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজ সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে বেশ সংগ্রাম করেগেছেন।

এদিকে, সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস এর মা করিমননেছা (৬৫) এর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পক্ষ থেকে বিবৃতি দিয়ে  শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকালে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক শোক বার্তা দিয়ে বিবৃতি প্রদান করেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেক্রেটারী মো. খোরশেদ আলম। যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন এবং বিবৃতিতে আরো বলেন, মরহুমা করিমননেছা বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার একজন প্রবীন রোকন ছিলেন। দুনিয়ার জীবনে আল্লাহর দ্বিন প্রতিষ্ঠায় নিজ সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে বেশ সংগ্রাম করে গেছেন।

এছাড়াও আবু সাঈদ বিশ্বাসের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, সাতক্ষীরার বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ আজকের কাগজের সেলিম হায়দার, যুগের বার্তার ফায়সাল আহমেদ, সাংবাদিক ফিরোজ হোসেন, শাহাজান মিটন, গাজী হাবিব, সেকেন্দার আবু জাফর বাবু, আব্দুল মান্নান, এসএম মোতাহিরুল হক শাহিন, মতিউর রহমান, সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *