বিজিবির অভিযানে ২১ বোতল মদসহ সাড়ে ৮ লাখ টাকার পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার পণ্য জব্দ করেছে।
শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তের পদ্মশাখরা, সুলতানপুর, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, কুশখালী ও চান্দুরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করেছে।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে— বাইসাইকেলের যন্ত্রাংশ, আগরবাতি, ওষুধ, শাড়ি ও অন্যান্য মালামাল। এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হচ্ছিল।
স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার হচ্ছিল। জব্দ মালামাল কাস্টমসে জমা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
