লিডশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় শিশু ধর্ষণ: পরিবারকে বিএনপি নেতা আব্দুর রউফের অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ফিংড়ীর কুলতিয়া গ্রামে আহসান উল্লাহ কর্তৃক নির্যাতনের শিকার হ্ওয়া দ্বিতীয় শ্রেণীর ওই শিশুর পরিবারকে অর্থ সহায়তা করেছেন বিএনপি নেতা আব্দুর রউফ। মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন নির্যাতিত শিশুর পরিবারকে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা দেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী আহসান উল্লাহ (১৬) তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি কান্নাকাটি শুরু করলে এবং এক আত্মীয় ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা শিশুটির শরীরে ৪টি সেলাই দিয়েছেন।

এ ঘটনায় গত সোমবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের আহসান উল্লাহকে একমাত্র আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী শিশুর মা এস্নোয়ারা খাতুন বলেন, অভিযুক্ত আহসান উল্লাহ (১৬) কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাবিবুল্লাহর ছেলে। আমি আমার মেয়ের সুস্থতা কামনা করছি এবং এই নরপশুর ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে আলহাজ্ব আব্দুর রউফ বলেন,”এত ছোট একটি শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা শিশুটির খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসকের সাথে কথা বলেছি। সে শারীরিকভাবে এখন আশঙ্কামুক্ত হলেও কিছুটা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি এবং তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ, আলিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান পল্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *