কালিগঞ্জ

কালিগঞ্জের কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পুলিন বাবুর হাটখোলায় জ্বালানি তেল সংকটের মধ্যেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ডিজেল বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে মজুদ থাকা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকে।

স্থানীয়ভাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার কাজী রওনাকুল ইসলাম এ কার্যক্রমের মাধ্যমে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজেল সরবরাহ করেন। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

তেল সংগ্রহ করতে আসা কৃষক, পরিবহন চালক ও অন্যান্য পেশাজীবীরা নির্ধারিত নিয়ম মেনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে ডিজেল সংগ্রহ করেন। এতে পুরো এলাকায় স্বস্তির আবহ তৈরি হয় এবং জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

তেল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাস এর আহবায়ক মুর্শিদ আলী গাজী,কুশুলিয়া পুলিনবাবুর বাজার বণিক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী নবীদুল ইসলাম , কুশুলিয়া ইউনিয়ন জাসাস এর আহবায়ক আব্দুল গফুর, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খান সরোয়ার, কালিগঞ্জ কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সাঈদ হোসেন হিরোসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্রেতাদের নিয়ন্ত্রিত ভাবে লাইনে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করায় পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

এ সময় প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ৫ লিটার করে ডিজেল সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে কৃষি ও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সংকট মোকাবিলায় জনসাধারণ আরও স্বস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *