স্মার্ট পেট্রোল টিম-১’র অভিযানে ৭ নৌকাসহ শ্যামনগরের ৩ জেলে আটক
ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম ১ এর সদস্যরা সুন্দরবনের অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি নৌকা সহ ৩ জেলেকে আটক করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বন বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের টিম লিডার, আব্দুল কারিমের নেতৃত্বে গত (৭ ডিসেম্বর) থেকে সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে। পুষ্প কাটি অভয়ারণ্য থেকে ৫ টি মাছের নৌকা এবং নটাবেকি অভয়ারণ্য থেকে ২ টি কাঁকড়ার নৌকা সরঞ্জাম সহ তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালি গ্রামের আব্দুল মাজেদ ঢালীর পুত্র, জাহিদুল ইসলাম (৩৫) মীরগাং গ্রামের রজব আলী গাজীর পুত্র লিটন গাজী (৩২) উপজেলার খলশি বুনিয়া/ গাইন বাড়ি গ্রামের শামসুর গাইনের পুত্র মোশারফ গাইন (৫৬)।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক নৌকা সহ মালামাল পুষ্পকাটি পাঁচটি মাছের নৌকা এবং নটাবেকি দুইটি কাঁকড়ার নৌকা হস্তান্তর করা হয়েছে।

