রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

বেগম খালেদা জিয়া দেশে ফেরায় সাতক্ষীরা শহর ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নাজমুল আলম মুন্না: বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের আগমন উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের নেতৃত্বে সোমবার (৫ মে) রাতে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের আবু সাইদ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলাম ইসলাম, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবির হোসেন ও নাঈম ইসলাম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, ওমর ফারুক, এবং সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *