অভিমানে বাড়ি ছেড়েছে মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধান পেতে মা-বাবার আকুতি
এসএম গোলাম ফারুক: ঈদের কেনাকাটা পছন্দ না হওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি ছেড়েছে শরিফুল ইসলাম (৩৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক, নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তার বাবা মা।
সে যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের দাউদ আলী মোল্লার একমাত্র পুত্র।
নিখোঁজ শরিফুলের পিতা দাউদ আলী মোল্লা জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ।
গত ১২ মার্চ তার জন্য কিছু কেনাকাটা করে দিলে সেগুলো তার পছন্দ না হওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়।
চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ মার্চ শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করি,যার নং-১১২৯।
নিখোঁজ শরিফুল ইসলামের পিতা আরো জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে কম কথা বলে এবং বেশিরভাগ ইংরেজিতে কথা বলে।
তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা।
এদিকে বাবা মায়ের একমাত্র পুত্র সন্তানকে খুঁজে পেতে সকলের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন নিখোঁজ শরিফুল ইসলামের পিতা দাউদ আলী মোল্লা ও মাতা রিজিয়া খাতুন।
যোগাযোগ -০১৯২৩- ৮৬১৩৫০/০১৭১১ -১২৮৪ ৫২।

