তালাশিক্ষাঙ্গন

বছরের প্রথম দিনে দেওয়ানীপাড়া প্রাইমারী স্কুলে বই বিতরণ

স্টাফ রিপোর্টার: বছরের প্রথম দিনে তালার দেওয়ানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারী) সকালে প্রধান অতিথি থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন প্রত্যাশা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো আব্দুল মান্নান মোড়ল (মিঠু)।

এসময় তিনি বলেন, নতুন বছর নতুন দিন, বই খাতা কলম নিন, আপনার সন্তানকে সুশিক্ষা দিন, একটি শিক্ষিত রাষ্ট্র গড়ুন ।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবু বাক্কার। বই বিতরণকালে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষকমন্ডলী ও এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *