কয়রাজাতীয়ঝিকরগাছাডুমুরিয়াবিনোদনযশোররাজনীতিশার্শা

দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আজ থেকে সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে ২২ জানুয়ারি রাত পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারকে কার্যক্রম বন্ধ থাকবে।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হবে ১৮ ফেব্রুয়ারি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এ যাবৎকালে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *