তালায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম এ মান্নান, তালা: তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইতিহাস,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১ লা জানুয়ারী) বিকাল ৩ টায় তালার আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টি সি.সদস্য মোঃ আব্দুর রহমান শেখের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সি.সহ সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ শেখ, জাপা নেতা রহমত আলী গোলদার,মোঃ নুরুল আমিন বিশ্বাস, হায়দার আলী সরদার, অশোক কুমার পাল,পার্থ প্রতিম মন্ডল,আব্দুর রশিদ গাজী, জাতীয় যুব সংহতি তালা সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ লিটন হুসাইন,সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান,যুব নেতা মতিয়ার রহমান,জাতীয় ছাত্র সমাজ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সি.সহ সভাপতি মোঃ আহসান হাবীব,সাধারণ সম্পাদক মোঃ শফিকুজ্জামান শফিক প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় পার্টি ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাঃ আব্দুল আলীম।

