তালা

তালা সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি, তালা: প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তালা প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো রিপন ইসলাম। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি আঞ্চলিক ও অনলাইন পোর্টালে তালা বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবে তালা ছাত্রদলের। শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে ছাত্রদল নেতা রিপন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা প্রেসক্লাবে কার্যলিয়ে তালা লাগিয়ে দেন উল্লেখ করা হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সৈকত, ৭ নং ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মফিজুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *