কালিগঞ্জশিক্ষাঙ্গন

কালিগঞ্জের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

এস এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৩০ নম্বর রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা তিনটায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক সুফিয়া পারভীনের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে জমিদাতা ও শ্যামনগর সরকারি মহাসিন কলেজের প্রভাষক আলহাজ্ব এস এম সাইফুদ্দিনকে সভাপতি ও ইউপি সদস্য খায়রুল আলম (রুবেল) কে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী (পুরুষ)প্রদ্যুৎ সরদার, বিদ্যোৎসাহী (মহিলা) ফিরোজা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসন্ন কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আশিকুর রহমান, অভিভাবক সদস্য (পুরুষ) এস এম আলাউদ্দিন ও আসলাম হোসেন, অভিভাবক সদস্য (মহিলা) বেদানা পারভীন ও নাজনিন নাহার, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক শীতল কুমার হালদার ও সদস্য সচিব প্রধান শিক্ষক সুফিয়া পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *