সাতক্ষীরার গদাইবিলে বন্ধ থাকা পানির ট্যাংকি চালু করলেন শেখ শফিউল্লাহ মনি
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গদাইবিল এলাকার প্রায় শতাধিক পরিবার। প্রতিদিন সুপেয় পানির জন্য চরম ভোগান্তি পোহাতে হতো নারী, শিশু ও বৃদ্ধদের। এমন পরিস্থিতির খবর পেয়ে দ্রুত উদ্যোগ নেন কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনি। তার তৎপরতায় দীর্ঘদিন বন্ধ থাকা ওয়াটার ট্যাংকি পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। স্থানীয়রা জানান, ওয়াটার ট্যাংকিটি দীর্ঘদিন অচল থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে অনেককে দূরের উৎস থেকে পানি সংগ্রহ করতে হতো। বিষয়টি শেখ শফিউল্লাহ মনির নজরে আনলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে শেখ শফিউল্লাহ মনি বলেন, মানুষের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে গদাইবিল এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর কবির, আব্দুর সালাম, প্রীতিশ রায়, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল গফফার, বিল্লাল হোসেন, শুসংকর তপন, মো. শহিদুল ইসলাম, বজলু, জয়নাব, খায়রুল নেছা, রবেজা, সকিনা, জোহরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

