কালিগঞ্জসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক জড়িয়ে ফেসবুকে প্রকাশিত অপপ্রচারের প্রতিবাদ

সম্প্রতি ‘চ্যানেল 6 TV’ নামের ফেসবুক পেজে আমার নাম ও ছবি জড়িয়ে যে পোস্টটি প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত পোস্টে আমাকে মানব পাচার চক্রের সহযোগী, অর্থের ভাগীদার ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।

উল্লেখ্য, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং: নারী-শিশু ১৮৫/২৪-এর এজাহার পর্যালোচনা করলে দেখা যায়, সেখানে আমার নাম আসামির তালিকায় ও অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ নেই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

এছাড়াও, ওই পোস্টে যার পরিবারের কথা উল্লেখ করা হয়েছে, সেই রোজিনা-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি এবং কোনো মন্তব্য না করেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। তাই তার নামে প্রচারিত বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন থেকে যায়।

আমি সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের প্রতি অবিলম্বে এই মিথ্যা ও মানহানিকর প্রচারণা বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্টটি অপসারণের আহ্বান জানাচ্ছিmv। অন্যথায় আমার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে কারো বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী- শেখ আব্দুর রাজ্জাক, প্রভাষক (ব্যবস্থাপনা), সাতক্ষীরা সিটি কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *