শ্যামনগরে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগর প্রতিনিধি: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে ভূমি সেবা মেলা ২০২৬ পালিত হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে ভূমি সেবা মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মডার্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, কানুনগো আব্দুল আলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান সহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “ভূমি সেবা অনলাইনে সম্ভব, এ বিষয়টি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া অল্প সময়ের মধ্যে সেবা পেতে পারে, সেদিকে সুনজর দিতে হবে।

