সদর

সাতক্ষীরায় কোচিং সেন্টারের পরিচালককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের পুরাতন এলাকায় একটি কোচিং সেন্টারে ঢুকে পরিচালককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। গত ১৪ মে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলার উত্তর পাশে অবস্থিত ‘নলেজ একাডেমিক পয়েন্ট কোচিং সেন্টার’-এ এ ঘটনা ঘটে।

হামলায় আহত কোচিং সেন্টারের পরিচালক মইনুল ইসলাম (৩০) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে সাতক্ষীরা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- পুরাতন সাতক্ষীরার নাথপাড়া এলাকার ইমরান হোসেন (২৪), মো. তোহা (২১), মো. শিপন হোসেন (২৬) ও মো. রকি (২২)।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান হোসেনের ১৬ বছর বয়সী বোন ওই কোচিং সেন্টারের ছাত্রী ছিলেন। কোচিংয়ের এক শিক্ষক আলফাজের সঙ্গে তার অতিরিক্ত কথাবার্তা নিয়ে স্থানীয়ভাবে গুঞ্জন তৈরি হলে বিষয়টি পরিচালকের নজরে আসে।

পরে কোচিংয়ের শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক আলফাজকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং সংশ্লিষ্ট ছাত্রীকেও কোচিংয়ে আসতে নিষেধ করা হয়। পরে স্থানীয় ফরহাদ হোসেন ও আব্দুর রহমানসহ উপস্থিত ব্যক্তিদের সহায়তায় আহত মইনুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার কারণে থানায় এজাহার দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *