কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইমিটেশনের গহনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধসহ প্রায় সাত লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৩ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা ও হিজলদী বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৫-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ৪ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এদিকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি থেকে প্রায় ২৫০ গজ ভেতরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন গহনা আটক করে।

অপরদিকে, হিজলদী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৫/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে একই উপজেলার হিজলদী এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি থেকে প্রায় ১৫০ গজ ভেতরে উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য হুমকি এবং সরকারের বিপুল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *