লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এই চালানটি জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।

সাতক্ষীরা সদর ইউএনও অর্ণব দত্ত জানান, জব্দকৃত আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখে যে, আমগুলো কেমিক্যাল মিশিয়ে পাকানো এবং অপরিপক্ক। তাই সেগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো বিনষ্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *