রাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলা

পুরাতন সাতক্ষীরায় রাস্তা দখলের প্রতিবাদ করায় যুবককে কু/পি/য়ে জখম

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দীর্ঘ ৪০ বছর যাবত চলাচলের রাস্তা জোরপূর্বক দখলকে কেন্দ্র করে পরিকল্পিত ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খায়রুল বাশার শিমুল (২৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলার পর তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা শিমুলের সঙ্গে প্রতিবেশী সাইফুল্লাহ গণির দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় ৮ ফুট প্রশস্ত একটি রাস্তা গত চার দশক ধরে ব্যবহার হয়ে আসছিল। তার অপর পাশে সাইফুল্লাহ গনি পুনরায় জমি কিনে রাস্তাটি দখল করে পাচিল তুলে দেয়। জানা যায়- গত ২৪ এপ্রিল রাতে সাইফুল্লাহ গণি প্রভাব খাটিয়ে ওই রাস্তা পাকা প্রাচীর দিয়ে বন্ধ করে দেন। পরদিন রাতে রাস্তার ওপর পাকা দেয়াল তুলে সম্পূর্ণ দখলে নেন। তবে এ নিয়ে আগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তিনি তা উপেক্ষা করেন। এতেই বিপত্তি দেখা দেয়। পাকা পাচিল দেয়ায় শিমুল প্রতিবাদ জানালে সাইফুল্লাহ গনি তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র- দা, চাপাতি, লোহার রড ও লাঠি নিয়ে শিমুলের ওপর হামলা চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রথমে তাকে রাশের লাঠি দিয়ে মারধর করে ফেলে দেয়। একপর্যায়ে তার মাথায় চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়, যাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলায় তার মাথা, পিঠ, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় অভিযুক্তরা তার কাছে থাকা প্রায় ৯০ হাজার টাকা, একটি স্যামসাং এ১৪ মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। এছাড়া তার চোখ নষ্ট করে দেয়ার জন্য কাঠ দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, আইনজীবী সাইফুল্লাহ গনি আওয়ামী লীগের সময়ে বড় বড় নেতাদের ছত্রছায়ায় স্থানীয় গ্রামবাসীকে নানা ভাবে হয়রানী করে এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসায় তিনি এখন বিএনপি দলে ভিড়ে গেছেন। তাছাড়া, তার ভাড়াটিয়া বাহিনীর ফজলু, বজলু ও মজনু হাসপাতালে থাকা শিমুলকে প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছে। কর্মরত নার্সদের কারণে দ্বিতীয়বার হামলা থেকে রক্ষাও পেয়েছেন শিমুল।

জানা যায় এ চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদেরকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *