সাংবাদিক বাবলুর ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাই মরহুম শেখ শফিকুল ইসলাম সোহেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ আছর সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম শেখ শফিকুল ইসলাম সোহেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় মুসল্লি, আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম শেখ শফিকুল ইসলাম সোহেল গত শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে একই দিন মাগরিবের নামাজের পর থানাঘাটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

