কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, নির্বাচন কর্মকর্তা আবু সোহেল জুয়েল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সকল স্তরে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরেন। এ সময় উপস্থিত প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জনগণকে বিনামূল্যে আইনগত সহায়তা সেবা গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় হেল্পলাইন: ১৬৬৯৯
সাতক্ষীরা হটলাইন (অফিস সময়): ০১৭০০৭৮৪৩০৫
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

