শ্যামনগরে অগ্রণী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋন বিতরণ
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে অগ্রণী ব্যাংক পিএলসি শাখা থেকে প্রকৃত ক্ষুদ্র বর্গাচাষীদের মধ্যে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখা থেকে ৩০ জন প্রান্তিক চাষিদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।
ব্যাংকের এসপিও ব্যবস্থাপক মোঃ সাহিদুজ্জানের সভাপতিত্বে এবং পিও রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন সহকারী ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জি এম সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজার শহিদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, লোন অফিসার মহাদের বিশ্বাস প্রমুখ।

