লিডশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনে বনদস্যুদের আস্তানা থেকে ৩টি বন্দুক ও গুলি উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা থেকে ৩ টি বন্দুক ও ৪ পিচ গুলি উদ্ধার করেছে।

শুক্রবার বিকাল ৫ টার দিকে বনের গহিনে সংরক্ষিত এলাকা কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে বনবিভাগের সদস্যরা দস্যুদের লক্ষ্য করে কযেক রাউন্ড গুলি বর্ষন করে। এসময় বনদস্যুরা বনের ভিতর পালিয়ে গেলে তাদের আস্তানা থেকে বন্দুক ও গুলি উদ্ধার হয়।

বন বিভাগ সূত্রে জানাযায়, বিকেল ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় বনদস্যুদের উপস্থিতি বুঝতে পেরে টহল দল ৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বনদস্যুরা দ্রুত গহীন জঙ্গলে পালিয়ে যায়, তখন বনবিভাগের সদস্যরা তাদের আস্তানায় অভিযান চালিয়ে ৩ টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা বন্দুক ও গুলি বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি শ্যামনগর উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানাকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *