খুলনা দৌলতপুরে যুবদল নেতা রাসুকে গুলি করে হত্যা
নাজমুল আলম মুন্না: খুলনা নগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাসিকুল আলম রাসু নামে এক যুবদল নেতাকে মাথায় পিস্তল ঢেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে খুলনা নগরীতে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন নিহতের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত রাসিকুল আলম রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের দৌলতপুর থানা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন । পাশাপাশি তার নিজস্ব ইট ও বালুর গোলার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুজন সন্ত্রাসী রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিহতের মাথা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ডগুলি চালায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে নিহত রাসুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে,স্বজনদের কান্না হাজারীতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ ঘটনায় এলাকায় জুড়ে আতঙ্ক বিরাজ করছে । পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন

