কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শেখ রায়হান আল রাকিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস.এম. আহম্মাদ উল্যাহ বাচ্ছু, প্রভাষক সেলিম শাহারিয়ার, মীর জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ ধরনের ইফতার মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *