কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: “অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন” বিষয়ক এ মতবিনিময় সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, প্রভাসক সেলিম শাহরিয়ার প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, শেখ মারুফ হোসেন, ফজলুল হক, শেখ আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

