বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকালে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) সাতক্ষীরা অঞ্চলের সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে শহরের লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সাতক্ষীরা অঞ্চলের সভাপতি শেখ সালাউদ্দীন (এজিএম-সোনালী ব্যাংক পিএলসি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্তাবধান করেন, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সাতক্ষীরা অঞ্চলের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসির মো. নাজমুল হোসেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, মোঃ আকতারুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ কে এম ফারুক ফয়সল, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসির মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসির মো. মুজিবর রহমান, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসির মোঃ রবিউল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন- বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম অগ্রদূত। দেশের সংকটময় সময়গুলোতে তিনি জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সবসময় দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সদস্যরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি ছাড়াও জনতা ও রূপালী ব্যাংক পিএলসি সাতক্ষীরার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ নাসির উদ্দীন।

