আশাশুনি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। প্রেস ক্লাব সভাপতি এস.কে. হাসান সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক লিংকন আসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন, রমজান মাস ধৈর্য্য ও সংযমের মাস। সঠিকভাবে রোজা পালন করতে হলে মিথ্যা, অন্যায় ও পাপ পরিহার করতে হবে। ইফতার মাহফিল শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

