দেশ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পাওয়ায় শরীফুল্লাহ কায়সার সুমনকে অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন দেশ টিভির নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, অধ্যাপক আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য শরীফুল্লাহ কায়সার সুমন দেশ টিভির সিনিয়র জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিডি নিউজ ২৪ ও দৈনিক দেশ রুপান্তরের সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।

