সাতক্ষীরার মাহমুদপুর স্কুলে ‘সততা সংঘের কর্মপরিকল্পনা সভা
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর সততা সংঘের পুনর্গঠন পরবর্তী পরিচিতি ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) দুপুর ১২টায় প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব আল মেহেদী-এর সভাপতিত্বে এ কমিটি ২০২৬ পুনর্গঠন পরবর্তী পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির মোঃ মেজবাউল আরেফিন’কে সভাপতি ও ৯ম শ্রেণির মারিয়া আফরিন’কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।
সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে তাদেরকে শিক্ষা সহায়ক লিফলেট ও তিন জন’কে উপহার প্রদান করা হয়েছে।
এসময় জেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার আনম নাজমুন উলা, সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য, কার্যনির্বাহী সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

