কলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

সকল শ্রেণীর মানুষের সমান অধিকার থাাকবে- বিএনপি প্রার্থী হাবিব

এম এ মান্নান, তালা: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে, তালা কলারোয়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল শ্রেণীর মানুষের সাথে সমান অধিকার দিয়ে কাজ করব, তাদের সাথে কোন বৈষম্য করা হবে না।

এ সময় তিনি আরো বলেন, তালা -পাটকেলঘাটা কলারোয়া থানা ও পৌরসভা কে আধুনিক করে গড়ে তুলব। বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।

উক্ত নির্বাচনীয় জনসভায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নিছা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহবায়ক আকবর আলী,পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ,প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *