অনলাইনআশাশুনিকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে-নিভৃতে মানবতার সেবা করে যান। ডাঃ শহিদুল আলম তেমনই একজন মানবতার ফেরিওয়ালা, যিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বক্তারা দাবি করেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন বলেই ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বলেন, আপনারা কোনো হুমকি বা ভয়ভীতিতে বিচলিত হবেন না। কেউ ভোটারদের হুমকি দিলে আমাকে জানাবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব।তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা ছিলেন সাবেক বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুর এলাহী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান বাবলু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *